বিনোদন

সোশ্যাল মিডিয়ায় কাপুরকন্যার ‘ছোট পোশাক’ বিতর্ক তুঙ্গে

 ছোট পোশাক পরে জিমে যাওয়ার ছবি ভাইরালের পরে নেটিজেনদের তীব্র আক্রমণের মুখে পড়েছেন কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুর। এর আগেও তাঁর পোশাক আলোচনার কেন্দ্রে ছিল।

গত বছর নির্মাতা-প্রযোজক করণ জোহরের ‘ধড়ক’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন জাহ্নবী কাপুর। বক্স অফিসে সিনেমাটি শতকোটির ক্লাবে প্রবেশ করেছিল। একই ছবিতে অভিষেক হয়েছিল শহিদ কাপুরের ছোট ভাই ঈশান খট্টরের। নবাগত জাহ্নবী-ঈশানের রসায়ন তরুণদের মন জয় করেছিল।

জাহ্নবী কাপুর ফিটনেস সচেতন। প্রতিদিনই জিমে যান। গতকাল ব্যক্তিগত গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন। সে সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন। সেই ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়ে। আর এর পরেই তাঁর ‘ছোট পোশাক’ নিয়ে শুরু হয় তীব্র আক্রমণ।

ভাইরাল ভিডিওতে ব্যস্ত ও জনবহুল রাস্তায় হাঁটতে দেখা যায় জাহ্নবীকে। নেটিজেনরা আরো বলতে শুরু করে, এত নোংরা রাস্তায় কেন তারকার জিম? কেউ কেউ বলেছে, মনোযোগ আকর্ষণের জন্য এসব করছেন জাহ্নবী।

দেখুন ভিডিওটি :

কিছুদিন আগে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বলেছিলেন, জাহ্নবী কাপুরের ‘খুব ছোট’ পোশাক পরা নিয়ে তিনি ‘উদ্বিগ্ন’। নেহা ধুপিয়ার জনপ্রিয় চ্যাট শো ‘বিএফএফস উইথ ভোগ’-এ ‘ভারত’ অভিনেত্রী বলেন, জাহ্নবী কাপুর ‘খুব, খুব ছোট শর্টস’ পরেন।

ওই শোতে জাহ্নবীর জিমের পোশাক নিয়ে কথা বলেন ক্যাটরিনা কাইফ। সঞ্চালক নেহা ধুপিয়ার এক প্রশ্নের জবাবে ক্যাটরিনা বলেন, ‘জাহ্নবীর খুব, খুব ছোট শর্টস পরা সম্পর্কে আমি ওয়াকিবহাল! ও আমার জিমে আসে। আমাদের প্রায়ই জিমে দেখা হয়। মাঝেমধ্যে ওকে নিয়ে আমার চিন্তা হয়।’ জাহ্নবী কাপুরকে প্রায়ই ক্যাটরিনার জিমের পাশে দেখা যায়।

এর পরে জাহ্নবীর চাচাতো বোন, ‘বীরে দ্য ওয়েডিং’ তারকা সোনম কাপুর নিজের ইনস্টাগ্রাম পেজে জাহ্নবী কাপুরের একটি ছবি পোস্ট করেন। সাদা ক্রপ টপ আর ডেনিম শর্টস পরা জাহ্নবীর ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে সোনম লেখেন, ‘সে সাধারণ পোশাকও পরে, মানায়ও দারুণ।’ এর পরেই গুঞ্জন চাউর হয়, ক্যাটরিনার ‘খুব, খুব ছোট শর্টস’ মন্তব্যের জেরেই পাল্টা মন্তব্য করেছেন সোনম। বোনের ‘পক্ষ’ নিয়ে খবরের শিরোনাম হন তিনি।

পরে পত্রপত্রিকার ওই খবর উড়িয়ে দিয়ে সোনম বলেন, জাহ্নবী কাপুরের ‘পক্ষাবলম্বন’ করেননি তিনি। ক্যাটরিনা যা বলেছেন, ‘কৌতুক’ করে ‘সরল হৃদয়ে’ বলেছেন।

জাহ্নবী এখন গুঞ্জন সাক্সেনার জীবনীভিত্তিক চলচ্চিত্রে কাজ করছেন। করণ জোহরের ‘তাখত’-এও দেখা যাবে তাঁকে। তারকা সম্বলিত এ ছবিতে আরো রয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, ভিকি কুশল, ভূমি পেড়নেকার, কারিনা কাপুর খান ও অনিল কাপুর। রাজকুমার রাও অভিনীত ‘রুহ আফজা’ সিনেমাতেও অভিনয় করবেন জাহ্নবী কাপুর। এই হরর কমেডি পরিচালনা করবেন হার্দিক মেহতা। সূত্র : বলিউড বাবল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button