জাতীয়শিরোনাম

দেশের নামেই ভুল করলো বিমান বাংলাদেশ

আবারো বিতর্কের মুখে পড়লো বিমান বাংলাদেশ। নিজ দেশের নামটা পর্যন্ত সাময়িকীতে ঠিকঠাক লিখতে পারেনি সরকারি এই উড়োজাহাজ সংস্থাটি। ভুলভাবে উঠে এসেছে দেশের নাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ম্যাগাজিন ‘বিহঙ্গ’র সাম্প্রতিক সংখ্যায় লেখা একটি ফিচারে ‘বাংলাদেশ’ বানানটি ভুল ছাপা হয়েছে। একটি ফিচারে ‘বাংলাদেশ’ এর পরিবর্তে ছাপা হয়েছে ‘বাঙালদেশ’ (Bangaldesh)।
বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে বিমানের জনসংযোগ দপ্তরের জিএম শাকিল মিরাজ ভুলের সত্যতা স্বীকার করেছেন। ‘ড্যাজলিং দোহা’ শিরোনামে প্রধান প্রতিবেদনে বিহঙ্গ ম্যাগাজিনের মার্চ-এপ্রিল-২০১৯ সংখ্যার ৩৪ পৃষ্ঠায় ছাপা হওয়া জিয়াউল হক হাওলাদারের ‘স্প্রিং টাইম ইন বাংলাদেশ’ শিরোনামের ফিচারে বড় বড় হরফে ওই বানান বিভ্রাট দেখা গেছে।
বিমানের ভারপ্রাপ্ত এমডি এবং সিইও ফারহাত হাসান জামিল বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
ভারতীয় কোম্পানি ‘সাবকন্টিনেন্টাল মিডিয়া প্রাইভেট লিমিটেড’ এর তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানের ফ্লাইট ম্যাগাজিনটি নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। ওই কোম্পানির পক্ষে ‘অভিষেক চক্রবর্তী’ বিহঙ্গ ম্যাগাজিনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে গতকাল বুধবার বিমান বাংলাদেশের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে পলিথিনে করে নাস্তা বিতরণ করতে দেখা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button