শিক্ষাশিরোনাম

মধ্যরাতে ফের অবস্থানে ছাত্রলীগের পদবঞ্চিতরা

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত নেতারা আবারও অবস্থান কর্মসূচিতে বসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে রোববার (২৬ মে) রাত ১টার দিকে তারা অবস্থান নেন । দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচিতে থাকবেন বলে জানিয়েছেন তারা ।
আগের কমিটির সমাজসেবা সম্পাদক রানা হামিদ, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেনসহ প্রায় ২০ জন নেতা এই কর্মসূচিতে রয়েছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, পূর্ণাঙ্গ কমিটিতে বিতর্কিতদের বাদ দিয়ে যোগ্যদের স্থান দেওয়া এবং মধুর ক্যান্টিনে ও টিএসটিতে তাদের ওপর হামলাকারীদের বিচার করা।
সম্মেলনের এক বছর পর ছাত্রলীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকে ক্ষোভ-বিক্ষোভ চলছে, যা মারামারিতেও গড়ায়।
কমিটিতে বিতর্কিত অনেককে ঠাঁই দেওয়া হয়েছে দাবি করে তাদের বাদ দেওয়ার দাবি তোলে একটি অংশ। নানা কর্মসূচি পালনের পর বিতর্কিতদের বাদ দেওয়ার আশ্বাসে তারা শান্ত হয়েছিল। কিন্তু সোমবার সকালে নতুন কমিটির সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচি সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নেওয়ার পর বিক্ষু্ব্ধ অংশটি পুনরায় নামল কর্মসূচিতে।
আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগের নতুন কমিটির সবাই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। এবারও তারা পূর্ণাঙ্গ কমিটির বিতর্কিতদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন। কিন্তু তাদের দাবি মেনে না নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যাওয়া হচ্ছে।
অবস্থানে অংশ নেওয়া রানা ও রাকিব সাংবাদিকদের বলেন, বিতর্কিতদের বাদ দিয়ে কমিটি পুনর্গঠনের আগে এই কর্মসূচি পালনের প্রতিবাদ করছেন তারা। এছাড়া তাদের উপর হামলার বিচারও দাবি তারা করছেন। এসব দাবি পূরণ না হলে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button