আন্তর্জাতিক সংবাদশিরোনাম

রোজার পর সৌদিতে ৩ ইসলামি চিন্তাবিদের মৃত্যুদণ্ড

পবিত্র রমজান মাস শেষ হলে প্রখ্যাত তিন ইসলামি চিন্তাবিদের মৃত্যুদণ্ড কার্যকর করবে সৌদি আরব। উদার চিন্তাভাবনার কারণে সুপরিচিত এই তিন সুন্নী আলেমের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
তিনজনের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত শেখ সালমান আল ওদাহ। ইসলামিক বিশ্বে তিনি শরিয়া এবং সমকামিতা বিষয়ক মতাদর্শের কারণে বেশ পরিচিত। বিতর্কিত সামাজিক ইস্যুতে মন্তব্য করে দেশটির সরকারের রোষানলে পড়েন তিনি। ২০১৭ সালে গ্রেপ্তার হন তিনি।
অন্য দুজন হলেন সুন্নী প্রচারক আওয়াদ আল-কার্নি এবং জনপ্রিয় ব্রডকাস্টার আলী আল-ওমারী। এই দুজনও ২০১৭ সালে গ্রেপ্তার হন।
অনলাইনে তিনজনের ব্যাপক জনপ্রিয়তা। ওদাহও’র টুইটারে অনুসারী এক কোটি ৩৪ লাখ।
সৌদি সরকারের বরাত দিয়ে দ্য মিডলইস্ট আই জানিয়েছে, এই তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করতে কর্মকর্তারা একদম দেরি করতে চাচ্ছেন না।
ধর্মীয় লেখকদের গ্রেপ্তার করায় জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা উদ্বেগ জানিয়েছে। কিন্তু সৌদি কারো কথায় পাত্তা না দিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button