রাজনীতি

বুধবার দেশে ফিরছেন কাদের, বিমানবন্দরে স্বাগত জানাবে আ.লীগ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার (১৫ মে) সন্ধ্যায় দেশে ফিরবেন। আওয়ামী লীগ বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে স্বাগত জানাবে।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওবায়দুল কাদের। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। আশা করি, দেশে ফেরার পর তিনি তার সাংগঠনিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করবেন।
এ সময় দলটির নেতা জাহাঙ্গীর কবির নানক, আকতারুজ্জামান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন সিরাজ, হাবিবুর রহমান সিরাজ, সুজীত রায় নন্দী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ফরিদুন্নাহার লাইলী, অপু উকিল, প্রকৌশলী আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button