অপরাধশিরোনাম

গৌরীপুরে ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর প্রতিবাদে চার অফিসারসহ ৫পুলিশ অবরুদ্ধ

গৌরীপুরে এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। ওই ব্যবসায়ীর নাম খোকন মিয়া। তিনি ফ্লেক্সিলোড, মোবাইল যন্ত্রাংশ ও বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবসা করেন।ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে।
গৌরীপুর থানা পুলিশের এ আচরণ ও ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে রবিবার (২৮এপ্রিল) রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। এ সময় গৌরীপুর থানার চার এএসআই ও এক পুলিশ কনস্টেবলকে আটকে রাখে জনতা।
রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম জিন্নত জানান, ‘সাদা পোশাকে একদল পুলিশ বাসস্ট্যান্ডে ব্যবসায়ী খোকন মিয়ার দোকানে রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালায়। প্রথম দফায় খোঁজাখুঁজি করে কিছু পায়নি পুলিশ। তারপর আরেক পুলিশ সদস্য জানায় বৈদ্যুতিক তারের কয়েলের ভিতরে মাদক রয়েছে।
এরপর তারা খোকন মিয়াকে চড়-থাপ্পড় মারে। তারপর হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত জনতা ও এলাকাবাসী বিক্ষুব্দ হয়ে পড়ে।
পুলিশের নির্যাতনে আহত ব্যবসায়ী খোকনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে তার চাচা নিশ্চিত করেছেন।
উত্তেজিত জনতার প্রতিবাদের মুখে ব্যবসায়ীকে ছেড়ে দেয় পুুলিশ। কিন্তু জনতা পুলিশকে আসতে দেয়নি। এএসআই আব্দুল আউয়াল, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, রুহুল আমিন ও কন্সটেবল আল আমিনকে অটোটেম্পু মালিক সমিতির কার্যালয়ে জনতা ঘেরাও করে আটকে রাখে। ঘটনায় জড়িত পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে।
রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) শাখের হোসেন সিদ্দিকী, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার উত্তেজিত জনতাকে বিচারের বিষয়ে আশ্বস্ত করায় এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
এ রিপোর্ট পাঠানো পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) শাখের হোসেন সিদ্দিকী ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মাওলা ঘটনাস্থলে তদন্ত কাজ পরিচালনা করছেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মাওলা বলেন, আমরা ঘটনাস্থলে আছি। তদন্ত কাজ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইত্তেফাক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button