বিনোদন

অবশেষে মুখ খুললেন সোনাক্ষি সিনহা

কেন্দ্রীয় ভূমিকায় বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহাকে সর্বশেষ দেখা গিয়েছে ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’ সিনেমায়। এ ছাড়া বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে বিশেষ দৃশ্যে। আগামীতে তাঁকে দেখা যাবে করণ জোহরের তারকাবহুল ‘কলঙ্ক’ ছবিতে। এতে সত্য চৌধুরীর চরিত্রে অভিনয় করবেন এ তারকা।
শুধু পেশাগত জীবনেই নয়, ব্যক্তিগত জীবনেও বিনোদন দুনিয়ায় নজর কেড়েছেন সোনাক্ষি সিনহা। সাম্প্রতিক গুঞ্জন বলছে, ‘নোটবুক’ অভিনেতা জহির ইকবালের সঙ্গে প্রেম করছেন সোনাক্ষি। অবশেষে সেই জল্পনা খোলাসা করলেন এ লাস্যময়ী।
‘নোটবুক’ দিয়ে সদ্যই বলিউডে পা রেখেছেন জহির ইকবাল। সুপারস্টার সালমান খানের প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পায় এ ছবি। সালমানের শৈশবের বন্ধু ইকবাল রতনসির ছেলে জহির।
সংবাদমাধ্যম মুম্বাই মিররকে দেওয়া সাক্ষাৎকারে প্রেমের গুঞ্জনের ব্যাপারে জানতে চাওয়া হলে সোনাক্ষি সিনহা বলেছেন, ‘কিছু তো বলতে হবে, মানুষের কাজ হলো বলে যাওয়া। এ ছাড়া কী করার আছে তাঁদের? আমার বন্ধুবান্ধবের সংখ্যা অনেক, বেশিরভাগই ছেলে। এখন আপনি যদি প্রত্যেকের সঙ্গেই আমার লিংক করে দেন, তো সেটা আমার সমস্যা নয়।’
যা হোক, মুখ খোলার পর নিশ্চয়ই সোনাক্ষি সিনহার প্রেমের গুঞ্জনে ভাটা পড়বে। ১৭ এপ্রিল বড়পর্দায় উঠবে সোনাক্ষির ‘কলঙ্ক’। সূত্র : বলিউড বাবল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button