
ইউএনবি : রাজধানীর শান্তিনগর এলাকায় আজ বৃহস্পতিবার রাতে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার জানান, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে পীর সাহেবের গলির নবমতলা একটি ভবনের ছয়তলার একটি ফ্ল্যাটের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত।
রাসেল শিকদার আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
2.8k
Shares
Share
Tweet Share




