বিনোদন

১ এপ্রিল থেকে বন্ধ বিদেশি চ্যানেলে দেশিয় বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী ১ এপ্রিল থেকে বাংলাদেশে ডাউনলিংকপূর্বক সম্প্রচারিত সব বিদেশি টিভি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য ইতোমধ্যেই আমরা দুইবার পরিপত্র জারি করেছি। এটি আগামী ১ এপ্রিল থেকেই এটা বাস্তবায়ন করতে চাই।
শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত ‘সংকটে বেসরকারি টেলিভিশন’ শীর্ষক সেমিনারে তথ্যমন্ত্রী এ নির্দেশনা দেন।
তিনি বলেন, আমি আশা করছি এ বিষয়ে ইতোমধ্যেই ডিস্ট্রিবিউটাররা প্রস্তুতি গ্রহণ করেছে।
এর আগে গত ১৩ মার্চ তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয় বাংলাদেশে ডাউনলিংকপূর্বক সম্প্রচারিত সব বিদেশি টিভি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার অবিলম্বে বন্ধ করতে হবে। এ নির্দেশ অমান্য করলে ডিস্ট্রিবিউশন লাইসেন্স বাতিল/স্থগিত এবং ২৮ ধারা মোতাবেক ২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বিদেশি কোনো টিভি চ্যানেলের মাধ্যমে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার করলে ওই আইনের ১১ ধারা মোতাবেক ডিস্ট্রিবিউশন লাইসেন্স বাতিল/স্থগিত এবং ২৮ ধারা মোতাবেক ২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button