বিনোদন

বলিউডের ইতিহাসে সবচেয়ে দামি নায়িকা কঙ্গনা

বলিউডের নারী তারকাদের পারিশ্রমিকের হিসেব অনুযায়ী এতোদিন সবার উপরে ছিলেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। শোনা গিয়েছিলো সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবত’ ছবিটির জন্যে ১৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন এই তারকা।
তবে এবার সেসব কিছুকে পেছনে ফেলে ব্যক্তিগত পারিশ্রমিকের তালিকায় সবার উপরে চলে এলেন বলিউডের গ্ল্যামার গার্ল কঙ্গনা রানাওয়াত। তিনিই এখন বলিউডের ইতিহাসে সবচেয়ে দামি নায়িকা।
সম্প্রতি নিজের জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে নিজের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবরটি জানান কঙ্গনা নিজেই। তামিল নাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও অভিনেত্রী জয়াললিতার জীবনি নিয়ে নির্মিত ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা।
শোনা যাচ্ছে ছবিটির জন্যে ২৪ কোটি রুপি পারিশ্রমিক নিতে যাচ্ছে তিনি। যা কিনা বলিউড ইতিহাসে কোনো নারী অভিনেত্রীর সর্বোচ্চ পারিশ্রমিক! প্রিয়াংকা চোপড়া, কারিনা কাপুর ও দীপিকা পাডুকোনের মতো তারকা অভিনেত্রী মাত্র ১০-১৩ কোটির মধ্যে তাদের পারিশ্রমিক নিলেও কঙ্গনা এক ধাপে একেবারে ২৪ কোটি রুপিতে নিয়ে গেলেন নিজেকে।
ছবিটি নিয়ে কঙ্গনা বলেন, ‘আমি আমার নিজের বায়োপিকেও কাজ করছি। কিন্তু জয়ললিতার গল্পটি শোনার পর মনে হয়েছে এ গল্পটি আমার গল্পের চেয়েও উত্তম। তার জীবন আরো বর্ণিল ও সংগ্রামময়। আশা করছি নিজের সেরাটুকু দিতে পারবো ছবিটির জন্য।’
উল্লেখ্য, ইতোমধ্যেই ছবিটির জন্য কঙ্গনার সাথে চুক্তি সম্পন্ন করেছে প্রযোজনা সংস্থা। দুইটি ভাষায় নির্মিত হবে ছবিটি। তামিল ছবিটির নাম নির্ধারণ করা হয়েছে ‘থালাইভা’ ও হিন্দিতে ছবিটির নাম হবে ‘জয়া’।
ছবিটির পরিচালনায় থাকবেন ভিজয়। ছবিটির চিত্রনাট্য লিখেছেন কেভি ভিজেন্দ্র প্রাসাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button