রাজনীতি

পুলিশি পাহারায় রাজধানীতে বিএনপির শোভাযাত্রা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে বিএনপি। বুধবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। পর্যায়ক্রমে যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা ট্রাকে করে শোভাযাত্রায় অংশ নেন। এ ছাড়া জাসাস নেতাকর্মীরা ট্রাকে করে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে।

শোভাযাত্রাটি নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, শান্তিনগর মোড় হয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কার্যত বিএনপির এটাই ছিল বড় ধরনের শোডাউন। এই শোভাযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। মূলত, শোভাযাত্রাটি হয়েছে পুলিশি পাহারায়। সুত্র: জাগোনিউজ.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button