খেলা

রোনাল্ডোর হ্যাটট্রিকে জর্জিনার চোখে জল

ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। মঙ্গলবার রাতে এই আপ্তবাক্য সত্যি করে ইউরোপ সেরার মঞ্চে ফের জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম লেগে ০-২ গোলে পিছিয়ে থাকা তুরিনের ক্লাবটির হয়ে ত্রাতার ভূমিকায় পর্তুগিজ সুপারস্টার। মাদ্রিদ ছেড়ে তুরিনে পাড়ি দিয়েছেন মৌসুমের শুরুতে। কিন্তু ক্লাব বদলালেও ইউরোপ সেরার মঞ্চে বদলালো না রোনালদোর গোল করার অভ্যাস।
এমন কঠিন মুহূর্তে বিগত বছরগুলিতে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে হাল ধরতেন তিনি। প্রথম লেগে পিছিয়ে থাকা জুভেন্টাসের হয়েও রবিবার সমান দায়িত্ববোধের পরিচয় দিলেন সিআরসেভেন। ১৯৯৫-৯৬ পর রোনালদোর আগমণে চ্যাম্পিয়নস ট্রফিতে তুরিনের ক্লাবটির দীর্ঘ খরা কাটে কীনা, সেটার উত্তর সময় দেবে। কিন্তু ক্ষুধার্ত রোনালদোর অনবদ্য হ্যাটট্রিকে ভর করেই এদিন শেষ আটের টিকিট নিশ্চিত হল জুভেন্টাসের। আর রোনালদোর হ্যাটট্রিক দেখে গ্যালারিতে উপস্থিত গর্বিত বান্ধবী জর্জিনা রডরিগেজের চোখে আনন্দাশ্রু।
এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় জর্জিনা। মঙ্গলবার রোনালদোর হ্যাটট্রিকের পর আবেগঘন জর্জিনা প্রিয়তমকে অভিনন্দন জানাতে বেছে নিলেন ইনস্টাগ্রাম। আলিয়াঞ্জ স্টেডিয়ামে বসেই রোনালদোর ছেলেবেলার একটি ছবি পোস্ট করে লিখলেন অনেক কথাই। যার মর্মার্থ করলে দাঁড়ায়, এমন জয় কেবল তোমারই প্রাপ্য। তুমি যে ক্লাবের হয়েই মাঠে নামো না কেন, এই জয় তোমার একাগ্রতার। তুমি তোমার সতীর্থদের ট্রেলার। দলের প্রত্যেকে তোমায় ভালোবাসে।

এপ্রসঙ্গে আবেগঘন জর্জিনার আরও সংযোজন, কর্মফল বলে একটা জিনিস আছে। যা স্বয়ং ঈশ্বর তোমায় দিচ্ছেন। কারণ এই বিশ্বফুটবলের শাসক তুমি। আমরা তোমাকে ভালোবাসি ক্রিশ্চিয়ানো। বান্ধবীর আবেগমাখা এই পোস্ট নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিমেষে চর্চার বিষয় ওঠে নেটিজেনদের।
উল্লেখ্য, ০-২ পিছিয়ে থাকা জুভেন্টাসকে কোয়ার্টারের পথ নিশ্চিত করতে ঘরের মাঠে মঙ্গলবার অন্তত তিন গোলে জিততে হত জুভেন্টাসকে। সেই লক্ষ্যে ২৭ মিনিটে ফেডেরিকোর বাড়ানো বাঁকানো শটে মাথা ঠেকিয়ে বল জালে ঠেলে দেন রোনালদো৷ ৪৯ মিনিটে আরও একবার দুরন্ত স্পট জাম্পে স্কোরলাইন ২-০ করেন পর্তুগিজ ফুটবলার পোস্টার বয়। আর ৮৬ মিনিটে অ্যাটলেটিকোর কফিনে শেষ পেরেকটি রোনালদো পুঁতে দেন স্পটকিক থেকে।
এদিনের পারফরম্যান্সের পর রোনালদোকে এখন চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের ফ্ল্যাগ ব্যারিয়রও বলতে শুরু করেছেন তার অনুরাগীরা। আর হ্যাটট্রিক করে রোনালদো জানান, শুধুমাত্র গোলের জন্য নয়। দলের জন্য এই রাত আমার কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি রোনালদোর মতে, চ্যাম্পিয়নদের মানসিকতা এমনই হওয়া উচিৎ। এমন ম্যাজিক্যাল পারফরম্যান্সের জন্যই জুভেন্তাস আমায় তাদের দলে নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button