খেলা

আয়াক্সের কাছে হেরেই রিয়ালের বিদায়!

প্রথম লেগে দুর্দান্ত খেলেও হেরে গিয়েছিল আয়াক্স। উয়েফা চ্যাম্পিয়নস শেষ ষোলোর দ্বিতীয় লেগে সেই তারাই কি না রিয়াল মাদ্রিদ উড়িয়ে দিয়েছে, জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। তাই দুই লেগ মিলে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে জায়গা করে নেয় তারা।
ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে রিয়াল। দ্বিতীয়ার্ধে কিছুটা চেষ্টা করেও তারা পারেনি, আরো দুই গোল খেয়ে ইউরোপসেরা এই আসর থেকে বিদায় নেয় তারা।
নিজেদের মাঠে গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে সপ্তম মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। মাঝমাঠ থেকে টনি ক্রুসের দেওয়া একটি ব্যাকপাস আয়াক্স ফরোয়ার্ড দুসান তাদিচ নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান হেকিম জিয়েখ।
১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আয়াক্স। এটিও প্রতিপক্ষের ভুলে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডেভিড নারেস।
ম্যাচের ৬২ মিনিটে ডুসান টারিচ আয়াক্সের পক্ষে তৃতীয় গোল করেন। এই গোলটি করে ম্যাচে জয়টা এক রকম নিশ্চিত করে ফেলে তারা।
অবশ্য আট মিনিটের ব্যবধানে একটি গোল করে ম্যাচে কিছুটা ফেরার চেষ্টা করে রিয়াল। মার্কো অ্যাসেনসিও করেন গোলটি। পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান তিনি।
তবে তাতে কোনো কাজ হয়নি, বরং দুই মিনিটের ব্যবধানে আরো একটি গোল খেয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ৭২ মিনিটে রিয়ালের কঠিনে শেষ পেরেকটি ঠুকে দেন লাসসি স্কোনি।
অবশ্য এর আগে প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল রিয়াল। কিন্তু দ্বিতীয় লেগে গিয়ে আর পারেনি তারা। হেরেই আসর থেকে বিদায় নেয় তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button