শিক্ষাশিরোনাম

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদেরকে গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
এ সংক্রান্ত এক রুলের চূড়ান্ত শুনানি নিয়ে সোমবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের জন্য ২০১৪ সালের ৯ মার্চ থেকে এ আদেশ কার্যকর করতে বলা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৬৫ হাজার ৫৯ জন প্রধান শিক্ষক রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button