আন্তর্জাতিক সংবাদ
আফ্রিকার ‘সবচেয়ে শক্তিশালী’ এই মানুষে মজেছে নেট

ইন্টারনেটের নাগরিকরা, যাদের নেটিজেন বলে ডাকা হয়, তারা একেক সময় একেক বিষয়, বস্তু বা ব্যক্তিকে নিয়ে মেতে থাকেন। তাদের মাতামাতিতে বিখ্যাতও হয়ে যান অনেকে।
সম্প্রতি তেমনি ঘানার এক সৈনিককে নিয়ে মেতেছেন নেটিজেনরা। ঘোষণা করা হয়েছে. তিনিই আফ্রিকার সবচেয়ে শক্তিশালী মানুষ!
ঘানার ওই সেনাসদস্যের নাম রেমন্ড কোয়াকু। তার চমৎকার ও পেশীবহুল শরীর নিয়েই মজেছে নেটদুনিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে সামরিক পোশাক পরা এবং ব্যায়াম করার কিছু ছবি পোস্ট করেছেন এই সৈনিক। এ নিয়েই চলছে চর্চা।





