আইন আদালতশিরোনাম

‘বইয়ে নেই বঙ্গবন্ধুর ছবি’ ব্যাখ্যা চায় আদালত

‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ গ্রন্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না থাকায় ইতিহাস বিকৃতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বইটি বাজার থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বইটির সর্বশেষ সম্পাদনার দায়িত্বে থাকা শুভঙ্কর সাহাকে আদালতে তলব করা হয়েছে। আগামী ১২ মার্চ আদালতে হাজির হয়ে এ ঘটনার ব্যাখ্যা দিতে হবে শুভঙ্কর সাহাকে।
মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অন্তভুর্ক্ত না করায় ইতিহাস বিকৃত হয়েছে’ বলে প্রতিবেদন দাখিল করেছিলো হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি।
গঠিত তদন্ত কমিটি হাইকোর্টে যে প্রতিবেদন দাখিল করেছে তাতে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অন্তর্ভুক্ত না করায় ইতিহাস বিকৃতি হয়েছে। একই সঙ্গে বইটিতে বঙ্গবন্ধুর ছবি অন্তর্ভুক্ত না হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গাফিলতি ও সমন্বয়হীনতা ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button