জাতীয়শিরোনাম

কথাসাহিত্যিক অধ্যক্ষ শফীউদ্দীন সরদার আর নেই

বরেণ্য কথাসাহিত্যিক অধ্যক্ষ শফীউদ্দীন সরদার আর নেই। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নাটোর শহরের শুকুলপট্টি এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খবর পেয়ে জেলা প্রশাসক, রাজনীতিবিদ, সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর বাড়িতে ছুটে যান।
১৯৩৫ সালের ১ মে নাটোরের নলডাঙ্গা উপজেলার হাটবিলা গ্রামে শফীউদ্দীন সরকারের জন্ম হয়। প্রথম জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট। এরপর নাটোরের রাণী ভবানী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে অবসরে যান তিনি। শেকড় সন্ধানী উপন্যাসিক হিসেবে পরিচিত অধ্যক্ষ শফীউদ্দীন সরদার ৩৭টি উপন্যাস ও ‘বখতিয়ার খিলজির বঙ্গ বিজয় থেকে ৭১ এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলার ইতিহাস’সহ ৬০টি গ্রন্থের রচয়িতা। ৮৫ বছর বয়সী এই কথাসাহিত্যিক কিডনি, ফুসফুসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সন্ধ্যায় শহরের গাড়িখানা মসজিদ চত্বরে জানাজা শেষে নাটোর কেন্দ্রীয় কবরস্থানে শফীউদ্দীন সরদারকে দাফন করা হয়।এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button