বিনোদন

স্বামী ও বয়ফ্রেন্ডের মধ্যে আকাশপাতাল তফাত: প্রিয়াঙ্কা

‘স্বামী আর বয়ফ্রেন্ড নাকি একেবারেই আলাদা।’ এটা প্রিয়াঙ্কা চোপড়ার কথা। কিন্তু হঠাৎ কেন এমনটি বলে বসলেন বলিউড অভিনেত্রী! তাহলে কী বৈবাহিক জীবনে কোনো সমস্যা দানা বেঁধে উঠছে। তবে আপাতত সেটা নিয়ে ঘাবড়ানোর কোনও কারণ নেই। তারপরেও এটা নিয়েই চলছে জল্পনা।
প্রিয়াঙ্কা কথাটির ব্যাখ্যায় বলেন, বয়ফ্রেন্ড ও স্বামীর মাঝে আকাশপাতাল তফাত। বিবাহিত জীবন সম্পূর্ণ আলাদা। বিয়ের দিন আমি এই কথার গুরুত্বটা বুঝে উঠতে পারিনি, তবে একজন সুপুরুষকে বিয়ে করায় এই বিষয়টা অনেক সহজ হয়ে যায়।

নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা। ছবি: ইন্টারনেট

গত ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন পপ তারকা নিক জোনাস। বিয়ের পর একটা বিরতি দিয়ে আবারো পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর কিছুদিনের মধ্যেই তার দেখা মিলবে বড় পর্দায়।
খুব কম সংখ্যক অতিথি নিয়ে হয়েছিল প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠান। অভিনেত্রী জানান, এটা নিয়ে তার মা মোটেই খুশি হননি। তিনি চাইছিলেন প্রিয়াঙ্কার গহনা প্রস্তুতকারক থেকে মেকআপ আর্টিস্ট সবাই উপস্থিত থাকুক তার বিয়েতে। শেষ পর্যন্ত মায়ের মন রাখতে ফের আরও একবার রিসেপশন পার্টির আয়োজন করতে হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button