বিনোদন

দুবাইয়ের বিচে উষ্ণতা ছড়ালেন মৌনী, ভাইরাল ছবি

শীতের ছুটিতে দুবাইয়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। শেয়ার করেছিলেন সেই সব বেড়ানোর ছবি। পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়।
সমুদ্রের ধারে বেড়াতে বরাবরই ভালোবাসেন অভিনেত্রী। তাই এবারও শীতের ছুটিতে উষ্ণতা ছড়ালেন সমুদ্রতটেই। বেড়ানোর বেশ কিছুদিন পর সেই ছবি পোস্ট করে দুবাইকে মিস করার কথা জানিয়েছেন ‘গোল্ড’ অভিনেত্রী।
দুবাই বেড়াতে গিয়ে তার মন ভরে গেছে, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। সেখানকার সূর্যোদয় ও সূর্যাস্ত মিস করছেন, বলেছেন এমনটাও। মৌনি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভালো কিছু যদি মন ছুঁয়ে যায়।’ কবিতার কথাও লিখেছেন তিনি।
সমুদ্রতটে অবসর যাপনের সময় জর্ডন বি পিটারসনের লেখা একটি বই পড়ছিলেন মৌনি। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই ছবিও। মৌনি লিখেছেন, আরও একটু বেশি করে বাঁচার কথা যেন সবাই শিখতে পারেন। আরও বেশি কাজ করা আর পরিবারের প্রতি যত্ন নেওয়া, বন্ধুদের ভালোবাসাটাই আসল।
নিজের অন্য এই ছবি বেড়ানোর ছবির সঙ্গেই পোস্ট করেছেন মৌনি। তাতে লেখা রয়েছে আরও বেশি করে আনন্দে বাঁচার কথা, জ্যোৎস্না রাতে মনের খুশিতে নাচার কথা।
দুবাইয়ে বু্র্জ খলিফার সামনে নীল গাউনে খোলা পিঠের ছবি পোস্ট করেন মৌনি। ‘দেবো কি দেব মহাদেব’র পার্বতীর সেই ছবিও হল ভাইরাল। তবে ছুটি কাটানোর সঙ্গে সঙ্গেই ‘মেড ইন চায়না’ ছবির শুটিং শেষ হয়ে যাওয়ার কথা লিখেছেন মৌনি। রাজকুমার রাও ও মৌনি অভিনীত ছবিটি আগামী ৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা।
নায়িকা জানিয়েছেন, জন আব্রাহামের সঙ্গে তার অভিনীত থ্রিলার ‘রোমিও আকবর ওয়াল্টার’ ছবিটি মুক্তি পাবে এপ্রিলের ১২ তারিখে।
প্রিয় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন মৌনি। প্রচুর বেড়িয়েছেন। অ্যাডভেঞ্চার রাইডও চড়েছেন। প্রচুর খাওয়াদাওয়াও করেছেন। ফিরে এসে বন্ধুকে মিস করেছেন খুব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button