খেলা
ফাইনালে উঠে কাতারের চমক, মুখোমুখি জাপান

ইরানকে ৩-০ গোলে হারিয়ে জাপানের ফাইনালে ওঠাকে ঠিক চমক বলা যাবে না। এশিয়ান কাপে চারবারের চ্যাম্পিয়ন জাপান। তবে মঙ্গলবার টুনার্মেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৪-০ গোলে বিধ্বস্ত করে আসল চমকটা দেখাল কাতার। এশিয়ান কাপে এটাই তাদের প্রথম ফাইনাল। খবর এএফপির।
শুক্রবার ফাইনালে ইতিহাস গড়ার মিশনে জাপানের মুখোমুখি হবে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশটি। ফাইনাল দূরে থাক, এর আগে এশিয়ান কাপের সেমিতেও কখনও পা রাখতে পারেনি কাতার।
এবার কোয়ার্টার ফাইনালে ফেভারিট দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সেই গেরো খোলার পর কাল সেমিফাইনালে আরও বিধ্বংসীরূপে দেখা গেল কাতারকে।



