বিবিধশিরোনাম

নববর্ষের উপহার হিসেবে থাইল্যান্ডে বৈধতা পেল গাঁজা

গাঁজাকে বৈধতা দিয়েছে থাইল্যান্ডের পার্লামেন্ট। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দেশটির সংসদে মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে একটি বিল পাশ হয়। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ডে বৈধতা পেল গাঁজা।
দেশটিতে ১৯৩০ সাল পর্যন্ত শারীরিক ব্যথা ও ক্লান্তি দূর করার জন্য গাঁজা সেবন প্রচলিত ছিল। পরে গাঁজা সেবন, পরিবহন এবং বাজারজাতকরণের বিষয়ে আইনি নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
টেলিভিশনে প্রচারিত সংসদীয় ভাষণে খসড়া কমিটির চেয়ারম্যান সোমচাই সাওয়াংকার্ন বলেন, জাতীয় আইন পরিষদের পক্ষ থেকে এটি সরকার ও জনগণের জন্য নববর্ষের উপহার। তবে আপাতত গবেষণায় এবং ওষুধ বানানোর ক্ষেত্রে গাঁজা ব্যবহার করা হবে। আগামী বছর আইনটি বাস্তবায়নের পর গাঁজা উৎপাদন এবং বাজারজাতকরণের বিষয়ে চিন্তাভাবনা করা হবে।
এর আগে উরুগুয়ে ২০১২ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে বিনোদনমূলক ব্যবহারের জন্য গাঁজাকে বৈধতা দেয়। সেবছরই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট আর কলোরাডোর প্রাপ্তবয়স্ক নাগরিকরা চিকিৎসা বাদে অন্যান্য কাজে গাঁজা ব্যবহারের বৈধতাকে সমর্থন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button