আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে জাপানে বিক্ষোভ

জাপানের ওকিনাওয়া দ্বীপে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে রোববার সেখানে বিক্ষোভকারীরা জড়ো হচ্ছেন।

স্থানীয় বিশ বছরের এক নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বেসামরিক কর্মী হিসেবে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সাবেক এক নৌসেনাকে গ্রেফতারের পর বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে।

এ ঘটনায় ওকিনাওয়ায় সামরিক ঘাঁটির বিরুদ্ধে দীর্ঘদিনের বিরোধিতা আরো জোরদার হয়েছে এবং সেখান থেকে মার্কিন সৈন্যদের সরিয়ে নেয়ার আহবান তীব্র করেছে।

ওকিনাওয়ায় ২৬ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। ওকিনাওয়ার রাজধানী নাহায় বিক্ষোভকারীদের সমাবেশ করার কথা রয়েছে। টোকিওতে পার্লামেন্টের বাইরেও একই ধরণের সমাবেশ হবে।

ওকিনাওয়ার গভর্নর তাকেশি ওনাগা সমাবেশে উপস্থিত থাকতে পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওকিনাওয়া ২৭ বছর যুক্তরাষ্ট্রের দখলে ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button