উপমহাদেশশিরোনাম

গরুকে ‘রাষ্ট্রমাতা’ করার প্রস্তাব পাশ

গরুকে ‘রাষ্ট্রমাতা’ করার প্রস্তাব পাশ করেছে ভারতের হিমাচল প্রদেশ বিধানসভা। বৃহস্পতিবার বিধানসভায় বিলটি পাশ করা হয়।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বিজেপির সমর্থন নিয়ে গত সেপ্টেম্বরে এ দাবিটি প্রথমে বিধানসভায় উত্থাপন করেন এক কংগ্রেস বিধায়ক। এই প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠাবে হিমাচলপ্রদেশ বিধানসভা।
কংগ্রেস বিধায়ক অনিরুদ্ধ সিং বলেন, ‘কোনো ধর্ম-বর্ণ-জাতির গণ্ডির মধ্যে গরু পড়ে না। মানবজাতির প্রতি তার একটা বিশাল অবদান রয়েছে। উত্তরাখণ্ড ইতোমধ্যেই এই পদক্ষেপ নিয়েছে। যখন দুধ দেয় না, তখন তার কোনো জায়গা হয় না। তাই এই পদক্ষেপ অবিলম্বে নেয়া দরকার।’
এছাড়া গরুর প্রতি যেন কোনো ধরণের অন্যায় অত্যাচার করা না হয় তারও আহ্বান জানান এই কংগ্রেস বিধায়ক।
রাজ্যের পশুখাদ্য মন্ত্রী বীরেন্দ্র কানওয়ার জানিয়েছেন, জয়রাম ঠাকুরের সরকার ১.৫২ কোটি টাকা ব্যয় করে গরু সংরক্ষণ কেন্দ্র তৈরি করছে। সোলান ও কাংরায় হচ্ছে এই সংরক্ষণ কেন্দ্র। শুধুমাত্র গরু সংরক্ষণের জন্য রাজ্যে পৃথক গরু মন্ত্রকেরও দাবি করেছেন বিধায়করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button