আন্তর্জাতিক সংবাদশিরোনাম

‘বিশ্বজুড়ে গুজবের মহামারি চলছে’

করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে গুজবের মহামারি চলছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আর এ থেকে বিশ্ববাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব বলেন, করোনা নিয়ে বিশ্বে ক্ষতিকারক স্বাস্থ্য পরামর্শ দেয়া হচ্ছে। করোনার সঙ্গে মারাত্বকভাবে লড়াই করছে মানুষ। পাশাপাশি আমরা আরেকটি মহামারি দেখছি সেটি হলো গুজব। এই গুজবের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
এছাড়া এই গুজবের বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে জাতিসংঘের মহাসচিব বলেন, আমি সাংবাদিকদের স্যালুট জানাই যারা বিভিন্ন সূত্র পরীক্ষা করে গুজবের বিরুদ্ধে তথ্য দিচ্ছেন। এসময় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকেও গুজবের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান অ্যান্তনিও গুতেরেস।
করোনা ভাইরাসের উৎপত্তির পর এ পর্যন্ত বহু গুজব ছড়িয়েছে বিশ্বজুড়ে। কখনো শোনা গেছে অ্যালকোহল খেলে করোনা থেকে মুক্তি পাওয়া যাবে। আবার কেউ কেউ বলেছেন গরমে কমবে করোনার প্রকোপ। তবে এ সব গুজব বলে উড়িয়ে দিয়েছে জাতিসংঘ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button