বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

‘ইডিয়ট’ লিখলে ট্রাম্পের ছবি আসে কেন

গুগল সিইওকে কংগ্রেসওম্যানের প্রশ্ন
গুগলের ইমেজ অপশনে ‘ইডিয়ট’ শব্দটি লিখে সার্চ করলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি কেন আসে—বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে এ বিষয়ে জানতে চেয়েছেন একজন মার্কিন কংগ্রেসওমেন।
গুগলের সার্চ অ্যালগরিদম কীভাবে কাজ করে, তা বুঝতে খোদ সার্চ ইঞ্জিন ওয়েবসাইট গুগলের সিইও সুন্দর পিচাইকে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান জো লফগ্রেন জিজ্ঞেস করেন, ‘সার্চ অপশনটি কীভাবে কাজ করে যে সব সময়ই এমনটি ঘটে?’
গোপনীয়তা ব্যাহত করে তথ্য সংগ্রহ সম্পর্কিত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এক শুনানিতে স্থানীয় সময় বুধবার এমন প্রশ্নের সম্মুখীন হন। জো লফগ্রেন কংগ্রেসের বক্তৃতামঞ্চে দাঁড়িয়ে ‘ইডিয়ট’ লিখে সার্চ দিয়ে দেখান যে সেখানে ট্রাম্পের বেশ কয়েকটি ছবি চলে আসে।
গুগলের প্রধান নির্বাহী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ কংগ্রেসের ভরা আসরে নির্বাচিত জনপ্রতিনিধিদের সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে, তা বোঝানোর চেষ্টা করেন। প্রযুক্তির প্রাথমিক জ্ঞানসম্পন্ন প্রতিনিধিদের সামনে ব্যাখ্যায় তিনি জানান, ২০০টির মতো বিষয় বিবেচনায় নিয়ে কাজ করে গুগলের সার্চ অপশন। এর মধ্যে প্রাসঙ্গিকতা, জনপ্রিয়তা ও অন্যরা কীভাবে সার্চ অপশনটি ব্যবহার করছে, এগুলো গুরুত্বপূর্ণ।
গুগল সার্চের রেজাল্ট নির্ধারণে প্রতিষ্ঠানটি কোনো পক্ষপাতিত্বের আশ্রয় নেয় কি না, তা নিয়ে কংগ্রেসের জুডিশিয়ারি কমিটির ওই শুনানিতে প্রতিনিধিদের উপর্যুপরি প্রশ্নের জবাব দেন গুগল সিইও সুন্দর পিচাই।
গুগল রাজনৈতিক পরিস্থিতিতে পক্ষ নেয় এবং বিপক্ষ নির্ধারণ করে দেয়, শুনানিতে এমন অভিযোগও তোলেন আরেক রিপাবলিকান কংগ্রেসম্যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button