জাতীয়শিরোনাম

‘ভোটকক্ষে ছবি তোলা অপরাধ হিসেবে গণ্য হবে’

নির্বাচন কমিশন (ইসি) প্রশিক্ষকদের নির্দেশনা দিয়েছেন, ভোটের দিন ভোট কক্ষের ভেতর ভিডিও বা স্থির চিত্র ধারণ করলে তা অপরাধ হিসেবে গণ্য করতে হবে।
শুক্রবার (৩০ নভেম্বর) প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দিতে প্রশিক্ষকদের এ বার্তা দিয়েছে ইসি।
সকালে ইসির অতিরিক্ত সচিব মো. কামরুল হাসান নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দুই দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ নির্দেশনা দেন।
কামরুল হাসান বলেন, ভোট কক্ষে ভোটার প্রবেশ করার পর তার পরিচয় নিশ্চিত হতে হবে। ভোটারের নাম সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার তালিকায় থাকলে ব্যালট পেপারের মুড়িতে তার আঙুলের ছাপ রেখে ভোটারকে ব্যালট পেপার সরবারহ করতে হবে। এরপর ভোটার গোপন কক্ষে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
তিনি আরও বলেন, গোপন কক্ষে ভোটগ্রহণ কর্মকর্তারাসহ অন্য কারোই প্রবেশ অধিকার থাকবে না। কেবল দৃষ্টি প্রতিবন্ধী ভোটারকে সহায়তার জন্য ভোটার তার পছন্দের একজনকে সঙ্গে রাখতে পারবেন।
তিনি বলেন, পর্যবেক্ষকরা কেন্দ্রে গিয়ে অনেক সময় অবস্থান করতে পারবেন না। তারা ভোট কেন্দ্রের গোপন কক্ষে প্রবেশ করতে পারবেন না। এছাড়া প্রিজাইডিং অফিসাররা পর্যবেক্ষকদের সাক্ষাৎকার দিতে পারবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button