রাজনীতি

জাপা মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হবো : হিরো আলম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হিরো আলম। বুধবার মনোনয়নপত্র জমা দেবেন তিনি। যদিও হিরো আলমের প্রার্থিতার বিষয়ে দলের পক্ষ থেকে কোনো আভাস পাওয়া যাচ্ছে না।
তবে দল মনোনয়ন না দিলেও নির্বাচন করবেন অভিনয় থেকে রাজনীতিতে আসা হিরো আলম। তিনি বলেন, ‘জাতীয় পার্টি মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবো।’
তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করতে চান। হিরো আলম যে দল থেকে নির্বাচন করতে চান, সেই দল মহাজোটের সঙ্গে নির্বাচন করবে। আসন বণ্টন নিয়ে মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগের সঙ্গে দরকষাকষি চলছে জাতীয় পার্টির।
জাতীয় পার্টি যেসব আসন নিয়ে দরকষাকষি করছে, তাতে স্বাভাবিকভাবেই নাম নেই হিরো আলমের। এমন তথ্য জানার পরই স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে লড়াই করার কথা জানালেন হিরো আলম।
হিরো আলম নির্বাচন করার ঘোষণা দেয়ার পর তার সম্পর্কে নানা গুঞ্জন শুরু হয়েছে। বেশ কিছু অভিযোগের তীরও তার দিকে ছুড়েছে প্রতিপক্ষ।
এসবের কোনো কিছুতেই বিচলিত নন বলে জানান হিরো আলম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button