নিপুণ রায় সহ সাতজনকে ৫ দিন করে রিমান্ড
নয়া পল্টনে সংঘর্ষের মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।
শুক্রবার পুলিশের দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা বৃহস্পতিবার তাকে আটক করা হয়। গ্রেফতারের আগেই পল্টন থানায় তিনটি মামলা করা হয়। তিনটি মামলাতেই নিপুন রায়কে আসামি করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুন রায় এবং সংগীত শিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীনকে আটক করে পুলিশ। পরে বেবী নাজনীনকে ছেড়ে দেওয়া হয়। আর নিপুর রায়কে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।




