শিরোনামশীর্ষ সংবাদ

২০৪১ সালে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার উন্নত দেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবো এবং ওই সময়ের মধ্যে দেশকে আমরা ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলবো। আর ২০৪১ সালে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার একটি উন্নত সমৃদ্ধ দেশ।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) নবনির্মিত তোশাখানা জাদুঘরের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা আমাদের স্বাধীনতা ও মর্যাদা দিয়ে গেছেন। এই মর্যাদাকে আমাদের সমুন্নত রাখার কাজ আমাদেরই করতে হবে।
এদিন তিনি দেশের মর্যাদা সমুন্নত রাখতে এবং দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছরে জনগণের জীবন-মান অনেক উন্নত হয়েছে এবং এই জীবন-মানের আরও উন্নয়ন ঘটাতে চাই।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রেহানাসহ মন্ত্রী পরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কূটনীতিক কোরের সদস্য, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button