রাজনীতিশিরোনাম

জীবন ও জীবিকাকে অগ্রাধিকার দিয়ে কল্যাণমুখী বাজেট হবে : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমুখী ও কল্যাণমুখী বাজেট আগামীকাল জাতীয় সংসদে উত্থাপিত করা হবে।’
বুধবার নিজের সরকারি বাসভবন থেকে মাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫ এর নর্দান রুটের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এ যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, বাজেট প্রণয়নের আগে দীর্ঘ সময় নিয়ে অংশিজনদের মতামত, পরামর্শ এবং অর্থনীতিবীদদের অভিজ্ঞতা ও পার্টির ইশতেহারের সাথে সমন্বয় করেই বাজেট প্রণয়ন করা হবে।’
‘বাজেট প্রণয়নে পরামর্শ নেয়া হয় না’ বলে বিএনপি মহাসচিবের এমন মন্তব্য ‘সত্যের অপলাপ’ হিসেবে অভিহিত করে কাদের বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলোর মাঝে একমাত্র আওয়ামী লীগেই গণতন্ত্র চর্চা হয়ে থাকে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার মতামত নিয়েই যে কোনো সিদ্ধান্ত গ্রহন করেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার ও দলের অভ্যন্তরে সবার সাথে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মাসেতুর কাজ এগিয়ে চলছে, আজ সেতুর ৩১তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে সেতুর ৪.৬৫ কিলোমিটার দৃশ্যমাণ হবে।’
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button