আন্তর্জাতিক সংবাদ

মাটিতে শোয়ায় চাকরি গেল ৬ বিমানকর্মীর

কয়েক দিন আগে একটি ছবির পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছিল। ছবিতে দেখা গিয়েছিল মাটিতে শুয়ে রয়েছেন আয়ারল্যান্ড ভিত্তিক বিমান সংস্থা রায়ান এয়ারের ছয় কেবিন ক্রু।
ছবিটি ছিল প্রতীকী। প্রতিবাদ স্বরূপ এই ছবি পোস্ট করেছিলেন ওই কর্মীরা। এ বার সেই ছবি পোস্ট করার ‘অপরাধে’ বুধবার ওই ছয় কর্মীকে বহিষ্কার করল রায়ান এয়ার। তাদের দাবি, ভুয়ো ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে সংস্থার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন ওই কর্মীরা।
ঘটনাটি ১৪ অক্টোবরের। সে দিন স্পেনের মালাগা বিমানবন্দরে রায়ান এয়ারের ক্রু রুমের ছবি পোস্ট করেছিলেন। তাতে দেখা গিয়েছিল মাটিতে শুয়ে রয়েছেন ওই ছয় প্রতিবাদী।

তাঁদের অভিযোগ ছিল, বিশ্রামের বিন্দুমাত্র ব্যবস্থা নেই। এমনকী, অনেক সময় মাটিতে শুয়ে রাত কাটাতে হয় তাঁদের। বিছানাও পাওয়া যায় না।
এই ছবি নিয়ে বিতর্ক শুরু হয়। তদন্তের পর রায়ান এয়ারের দাবি, এটি ভুয়ো ছবি। কর্মীদের বিশ্রামের সব ব্যবস্থাই তাদের রয়েছে। ছবি তোলার জন্য এবং সংস্থার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজ করেছেন তাঁরা। এই অভিযোগেই বুধবার বহিষ্কার করা হয় ওই ছয় জনকে।
প্রতিবাদকারী বিমানকর্মীরা পর্তুগাল ভিত্তিক। পর্তুগালের এসএনপিভিএসি ইউনিয়নের প্রধান লুসিয়ানা পাসো জানিয়েছেন, ছবিটি ছিল প্রতীকী। প্রতিবাদ জানানো হয়েছিল।এ ভাবে বহিষ্কার করা ঠিক হয়নি।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button