আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রে পানশালায় গুলি, নিহত ১২

বিবিসি : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি পানশালায় এক বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত হয়েছে। হামলাকারী একটি সেমি অটোমেটিক বন্দুক ও ধোয়া গ্রেনেড ব্যবহার করেছেন বলে স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে আবারো গুলিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
এবার একটি পানশালায় এলোপাথাড়ি গুলি ছুঁড়েছে এক বন্দুকধারী। এতে একজন পুলিশ কর্মকর্তাসহ ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ বলছে বন্দুকধারীকেও পানশালার ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে।
তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারনা করছে পুলিশ। এই হামলায় আরও অন্তত ১০ জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়া শহর থেকে ৪০ কিলোমিটার মতো দুরে থাউজ্যান্ড ওকস এলাকায় বর্ডারলাইন বার অ্যন্ড গ্রিল নামের একটি পানশালায়।
পুলিশ জানিয়েছে বুধবার স্থানীয় সময় রাত সাড়ে এগারোটার দিকে গুলি শুরু হয়।
হামলাকারী একটি সেমি অটোমেটিক বন্দুক ও ধোয়া গ্রেনেড ব্যবহার করেছেন বলে স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে।
ঘটনা যখন শুরু হয় তখন অন্তত দুই শ’ ব্যক্তি ঐ পানশালার ভেতরে ছিলেন। সেসময় ভেতরে একটি গানের উৎসব চলছিলো।
যে পুলিশ কর্মকর্তা এই ঘটনায় মারা গেছেন তার ২৯ বছর কর্মরত থাকার পর আগামী বছর চাকরি থেকে অবসর নেয়ার কথা ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button