আইন আদালত

‘মানহানির মামলা জামিনযোগ্য, তবু জেলে কেনো মইনুল?’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের কারাগারে পাঠানোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, দেশের আইন অনুযায়ী মানহানির মামলা জামিনযোগ্য অপরাধ। ব্যারিস্টার মইনুল মানহানির মামলায় জামিন তাকে গ্রেফতার করে সরকার কারাগারে পাঠিয়েছে। তার জামিন আবেদন কোন আইনে নাকচ করা হচ্ছে, আমার বোধগম্য নয়।
আইনমন্ত্রীকে উদ্দেশ করে ড. কামাল হোসেন বলেন, তুমি একজন আইনজীবী, তোমার বাবা মরহুম সিরাজুল ইসলাম একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন। তোমার কাছ থেকে মানুষ এসব আশা করে না। তুমি সংবিধান পড়, আইনের বই পড়। তুমি ভালো করে জানো মানহানির মামলা জামিনযোগ্য অপরাধ, তারপরও ব্যারিস্টার মইনুল হোসেনকে কেন কারাগারে নেয়া হলো?
বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
এ সময় তিনি জাতীয় ঐক্যফ্রন্টের যে ৭ দফা দাবি দেয়া হয়েছে সেই দাবিগুলো অবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button