খেলা

ইমরুল-লিটনের ব্যাটে বাংলাদেশের সিরিজ জয়

লক্ষ্য ২৪৭ রান। তা এক রকম হাতের নাগালেই। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটস দাস। উদ্বোধনীতে চমৎকার একটি জুটি গড়ে দলকে সহজ জয়ের পথ দেখান তাঁরাই। সে ধারাবাহিকতায় বাংলাদেশ সাত উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে। তাই এক ম্যাচ হাতে রেখেই সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ।
আজ বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইমরুল কায়েস ও লিটন দাসের অসাধারণ দুটি ইনিংসের ওপর ভর করেই এই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। অবশ্য দুজনেই একেবারেই কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছেন সেঞ্চুরি করতে।
উদ্বোধনীতে নেমে ইমরুল ও লিটন জুটি ১৪৮ রানের দারুণ একটি পার্টনারশিপ গড়েন। পরে লিটন ৭৭ বলে ৮৩ রান করে সাজঘরে ফিরলে এই জুটি ভাঙে। অল্প কিছুক্ষণের মধ্যে আউট হয়ে যান ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা রাব্বিও (০)। এরপর ইমরুল ৯০ রান করেই আউট হন। এই ইনিংসটি খেলতে তিনি খরচ করেছেন ১১১টি বল, যাতে সাতটি চারের মার রয়েছে।
এর আগে ঢাকায় প্রথম ম্যাচে ১৪৪ রানের একটি ইনিংস খেলেছিলেন ইমরুল। এই ম্যাচে সেঞ্চুরি করতে পারলে দারুণ একটি কীর্তি গড়তে পারতেন তিনি। তা না পারলেও দলকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি নিজের ঝুলিটাও সমৃদ্ধ করেছেন তিনি।
পরে শেষদিকে মুশফিক ৪০ ও মিঠুন ২৪ রানের দুটি ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। সিকান্দার রাজা ৪৩ রানে তিন উইকেট নিয়েও বাংলাদেশের জয়ে পথে বাধা হতে পারেননি। এনটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button