জাতীয়

মাদকদ্রব্য বহনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

নতুন ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই অনুমোদনের কথা জানান।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এদিনের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সচিব শফিউল আলম জানান, নতুন এই প্রস্তাবিত আইনে পাঁচ গ্রামের বেশি ইয়াবা পরিবহন, মজুদ, বিপণন ও সেবনের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ২৫ গ্রামের বেশি হেরোইন, কোকেনসহ সমজাতীয় মাদকদ্রব্যের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তিও মৃত্যুদণ্ড।
উল্লেখ্য, আগের আইনকে সংশোধন করে নতুন এই আইনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। আগে মাদক সংক্রান্ত অপরাধের সর্বোচ্চ শাস্তি ছিল ১৫ বছরের কারাদণ্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button