খেলা

দেশে ফিরেছে সাফ জয়ী কিশোরীরা

দেশে ফিরেছে দক্ষিণ এশিয়া জয় করা বাংলাদেশের কিশোরী ফুটবল দল। সোমবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় শিরোপা জয়ী মেয়েরা।
এর আগে রোববার (৭ অক্টোবর) অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়ন শিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। খেলাটি অনুষ্ঠিত হয় ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে। এদিন বাংলাদেশের পক্ষে গোলটি করেছেন মাসুরা পারভীন।
প্রসঙ্গত, এটি এই টুর্নামেন্টের প্রথম আসর। আর প্রথম আসরেই নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন মৌসুমী, স্বপ্না, কৃষ্ণা, মারিয়া, সানজিদা ও তহুরারা।
পুরা টুর্নামেন্টেই বাংলাদেশ দল অপরাজিত ছিল। চ্যাম্পিয়ন বাংলাদেশ। তারা প্রতিপক্ষের জালে জড়িয়েছে ২৪টি গোল। আর হজম করেছে মাত্র ১টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button