খেলা

সাফজয়ী মেয়েদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। রোববার (৭ অক্টোবর) ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। এই গৌরব অর্জন করায় মেয়েদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক অভিনন্দন বার্তায় টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়নের গৌরব অর্জন করার জন্য নারী ফুটবল দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানান। সেই সাথে আগামী দিনগুলোতে তাদের এই বিজয়ের ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও অসাধারণ নৈপুণ্যে গোটা জাতি গর্বিত। তিনি আশা প্রকাশ করেন যে, ফুটবলে বাংলাদেশের মেয়েদের বিজয়ের ধারা অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button