খেলা

জয় দিয়ে শুরু মাশরাফির রংপুরের

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে শনিবার জয় পেয়েছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। রাজশাহী কিংসের দেয়া ১৫৫ রানের টার্গেট তারা টপকে গেছে ৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই।
সিলেট স্টেডিয়ামে শনিবারের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ১৫৪ রান করে রাজশাহী। জবাব দিতে নেমে ১৫ রানের মধ্যে ২ উইকেট হারালেও দুই স্থানীয় ক্রিকেটার মোহাম্মদ মিথুন ও শাহরিয়ার নাফিসের ব্যাটে ভর করে জয় পায় দল। এই দুই ব্যাটসম্যানের ৮৫ রানের জুটি রংপুরকে ম্যাচে ফিরিয়ে আনে। মিথুন ৩৩ বলে ৪৩ ও নাফিস ৩৪ বলে ৩৫ রানে আউট হন।
এই জুটির বিদায়ের পর ইংল্যান্ড ও শ্রীলংকার দুই অলরাউন্ডার যথাক্রমে রবি বোপারা ও থিসারা পেরেরা জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। বোপারা ২৩ বলে ৩৯ ও পেরেরা ১২ বলে ২০ রান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button