রাজনীতি

নির্বাচনকে কেন্দ্র করে অপরাধীদের মুক্তি নয় : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্র ও নির্বাচনকে জিম্মি করে সাজাপ্রাপ্ত খালেদাসহ জঙ্গি, রাজাকার, আগুনসন্ত্রাসীদের মুক্তির দরকষাকষির সালিশ বৈঠক হবে না।
মিরপুরে জাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা প্রদান জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এসময় জাসদের মাসব্যাপী জনসভা ও সমাবেশের ঘোষণার পাশাপশি ঢাকা ১৫ আসন থেকে ১৪ দলীয় প্রার্থী হিসেবে জাসদ নেতা নূরুল আখতারের নাম প্রস্তাব করেন জাসদ সভাপতি।
রোববারের বিএনপি’র জনসভা থেকে দেয়া নির্দলীয় সরকার ও খালেদাসহ সাজাপ্রাপ্তদের মুক্তির দাবিসহ সাত দফার সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘দীর্ঘ দশ বছর ধরে নির্দলীয় সরকারের কোনো নির্দিষ্ট কাঠামো না দিয়ে নির্বাচনের দু’দিন আগে সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া নির্দলীয় সরকারের দাবি তোলা আসলে হাওয়ায় ভাসানো কথা বা আকাশের ঠিকানায় লেখা চিঠি যা জনগণ বা সরকার কারো কাছেই পৌঁছাবে না।’
জাসদ সভাপতি বলেন, ‘বিএনপি’র দণ্ডিত অপরাধীদের মুক্তি আর নির্দলীয় সরকারের দাবি আসলে নির্বাচন বানচালেরই পাঁয়তারা। আর বিএনপি’র নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অর্থই হচ্ছে নাশকতা-অন্তর্ঘাতের শঙ্কা। জনগণ ও সরকারকে ঐক্যবদ্ধভাবে তা রুখে দিতে হবে।’
জাসদের স্থায়ী কমিটির সদস্য নূরুর আখতারের সভাপতিত্বে জাসদ নেতৃবৃন্দের মধ্যে নাদের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, মাইনুল রহমান, নূরুন্নবী, মীর্জা আনোয়ার প্রমূখ সভায় বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button