আইন আদালত
এসকে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলা

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১ অক্টোবর) বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
নাজমুল হুদার ব্যক্তিগত কর্মকর্তা শামীম আহসান গণমাধ্যমকে মামলার বিষয়টি জানিয়েছেন।




