রাজনীতি

সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যে দাপট থাকলেও তার চেহারায় ছিল অন্যমনষ্ক ও দুশ্চিন্তার ছাপ। সুস্পষ্টভাবে আবারও উল্লেখ করতে চাই, গণদাবি উপেক্ষা করলে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।
মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি এক সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় ঐক্যের নামে সাম্প্রদায়িক চক্রান্ত হচ্ছে, বিএনপি ক্ষমতায় এলে পরিস্থিতি ভয়াবহ হবে। আজকের সংবাদ সম্মেলনে মূলত ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। এ সময় তিনি আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদের দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন।
রিজভী বলেন, আকস্মিকভাবে সাম্প্রদায়িক বিভাজনের আওয়ামী নেতার বক্তব্য অশুভ চক্রান্তের ইঙ্গিতবাহী। আবহমান বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টকরে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করতে নেমে পড়েছেন ওবায়দুল কাদেররা। তারা ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্র সমাজের স্থিতিকে ভেঙে ফেলতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
‘বিএনপি ক্ষমতায় এলে এক লাখ মানুষকে হত্যা করা হব’ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের এ বক্তব্যের জবাবে রিজভী বলেন, এ তথ্য কোনো পরিসংখ্যান ব্যুরো থেকে তিনি সংগ্রহ করেছেন? রিজভী জানতে চান, এ তথ্যের উৎস কি হাসানুল হক ইনু, না সজিব ওয়াজেদ জয়?
এক লাখ লোক মারা যাওয়ার আশঙ্কা করছেন কেন তোফায়েল আহমেদ? আপনাদের কোনো অপকর্মের কারণে এ আশঙ্কা করছেন? বিএনপিতো এর আগে অনেকবার ক্ষমতায় এসেছে কিন্তু কোথাওতো রক্তক্ষরণের কোনো দৃষ্টান্ত নেই।
রিজভী অভিযোগ করেন, ক্ষমতার মোহে মশগুল হয়ে আওয়ামী নেতারা মনের বিকারে প্রলাপ বকতে গিয়ে এখন সাম্প্রদায়িকতাকে সামনে নিয়ে আসছে। তারা ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্র সমাজের স্থিতিকে ভেঙে ফেলতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত।’
তিনি আরও বলেন, বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী ক্রমাগত জনবিচ্ছিন্ন হতে হতে ব্যর্থতার অন্ধগলিতে পথ হারিয়ে এখন চক্রান্তের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সেই জন্য তারা সাম্প্রদায়িকতার ধ্বজাতুলে কোন খারাপ দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছে।পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button