আন্তর্জাতিক সংবাদশিরোনাম

উ. কোরিয়ায় গোপন অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের!

স্থানীয় মিত্রদের নিয়ে উত্তর কোরিয়ায় গোপন অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা তার সংশ্লিষ্ট মিত্র দেশগুলোর কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি।
কেসিএনএ’র এক প্রতিবেদনে বলা হয়, গোপন প্রশিক্ষণের জন্য জাপান, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়ায় সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালানোর পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, চলমান সংলাপের আড়ালে উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন গোপন সামরিক তৎপরতার ওপর নজর রাখা হচ্ছে। একইসঙ্গে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থাও নিচ্ছে উত্তর কোরিয়া।
উল্লেখ্য, গত ১২ জুন সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে দুই নেতার মধ্যে একটি শান্তি চুক্তি সই হয়।
বৈঠক শেষে ট্রাম্প বলেছিলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কোনো বিরোধ নেই।’ তবে উত্তর কোরিয়ার নেতা যুক্তরাষ্ট্রকে তাদের গোপন উদ্দেশ্যের ব্যাপারে বারবার সতর্ক করে আসছেন।
এদিকে চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়াও নিজেদের পরমাণু স্থাপনা ধ্বংসে বেশ কিছু পদক্ষেপ নেয়। কিন্তু বৈঠকের মাসখানেক পর ‍ওই চুক্তির ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button