অপরাধশিরোনাম

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তরুণী আটক

নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলন নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে গুজবের প্রচারণা চালানোর অভিযোগে এক তরুণীকে আটক করেছে র‌্যাব-২।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে রাজধানীর হাজারীবাগ থানার হাজী আফসার উদ্দিন রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম ফারিয়া মাহজাবিন (২৮)। জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র আন্দোলন নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আটকের সময় ফারিয়ার কাছ থেকে একটি মোবাইল ফোন, ফেসবুক আইডি প্রোফাইল ও অডিও ক্লিপের একটি প্রিন্ট কপি উদ্ধার করা হয়।
র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button