বিবিধশিরোনাম

যেখানে অসুস্থ হয়ে মারা যাওয়া দণ্ডনীয় অপরাধ!

আমরা মাঝে মধ্যেই বিভিন্ন অবাক করা খবর শুনি। যা আমাদেরকে হতবাক করে। কিন্তু জীবনের সবকিছু শেষ হয়ে যায় মৃত্রুর মাধ্যমে। কিন্তু সেই মৃত্যু নাকি দণ্ডনীয় অপরাধ। ঠিক এমন এক আজব খবর সকলকে বিস্মিত করেছে। যে শহরে মৃত্যু হওয়া দণ্ডণীয় অপরাধ হিসেবে গণ্য হয়!
ইতালির একটি ছোট শহর, নাম সেল্লিয়া, পাহাড়ের কোলে অবস্থিত এই ছোট শহরটিতে মৃত্যু হলো একটি বড় অপরাধ। সেল্লিয়ার জনসংখ্যা ৫৩৭। অথচ ১৯৬০ সালে সেখানে জনসংখ্যা ছিল ১৩০০। শহরটির বেশিরভাগ মানুষের বয়স ৬৫ বছর বা তার বেশি। রয়টার্স।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সেল্লিয়ায় একটি নতুন আইন কার্যকর করা হয়। সে আইনে বলা হয়েছে, সুস্থ থাকা শুধুমাত্রই স্বাস্থ্যকর অনুশীলনের ব্যাপার তা নয়। মৃত্যু হবে স্বাভাবিক, অসুস্থ হয়ে কারো যেনো কোনোভাবেই মৃত্যু না হয়। অসুস্থতা যাতে কোনোভাবেই কাওকে গ্রাস করতে না পারে তার জন্য সকলকে সতর্ক থাকতে হবে।
এই আইনের প্রবর্তনকারী শহরের মেয়র ডেভিড জিকিনেল্লা। তিনি বলেছেন, ‘শহরবাসীদের ক্ষেত্রে অসুস্থ হয়ে মারা যাওয়া একটা দণ্ডনীয় অপরাধ।’
শহরবাসীরা যাতে সুস্থ স্বাভাবিক থাকেন তার জন্যই তিনি এই আইন প্রণয়ন করেছেন। যারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে থাকেন তাদের কাছ থেকে ১০ ইউরো করে স্বাস্থ্য ট্যাক্স নেওয়া হয়। আর যারা অসুস্থ হওয়া সত্ত্বেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান না তাদের কাছ থেকে বেশি ট্যাক্স নেয়া হয়ে থাকে।
তবে শুধু সেল্লিয়ায় নয়, পৃথিবীতে আরও অনেক দেশ আছে যেখানে মৃত্যুকে অপরাধ হিসেবে ধরা হয়। এর আগে ফ্রান্স, ব্রাজিল, জাপান এবং স্পেনের বিভিন্ন স্থানে বিভিন্ন কারণের জন্য মৃত্যুকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল। এছাড়া খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গ্রিসে কোনো ধর্মীয় স্থানে মৃত্যুকে অপরাধের সমান বলে ধরা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button