রাজনীতি
শুক্রবার সমাবেশ করবে বিএনপি

কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তিসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে সমাবেশ করবে বিএনপি।
বৃহস্পতিবার (১৯ জুলাই) বিএনপির কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
আগামীকাল শুক্রবার বেলা ৩ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া একই দাবিতে ঐদিন দেশব্যাপী সকল জেলা, মহানগর ও উপজেলা সদরে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে সমাবেশে উপস্থিত থাকতে কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে।




