বিনোদন

বিবাহিত প্রেমিককে খুঁজতে গিয়ে পিটুনি খেলেন নায়িকা রাকা

ঢালিউডের নবাগত নায়িকা রাকা বিশ্বাস। কিছুদিন আগেই একটি ছবি মুক্তি হয়েছে। চুক্তিবদ্ধ রয়েছেন আরো কয়েকটি ছবিতে। নতুন ছবির কাজ নয় রাকা আলোচনায় এলেন ভিন্ন কারণে। শাহীন নামের এক ব্যক্তিকে ভালোবাসতেন। সেই ব্যক্তির স্ত্রী-কন্যা দ্বারা মারধরের শিকার হয়েছেন বলে নিজেই জানিয়েছেন রাকা।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে নির্যাতনের চিহ্ন সম্বলিত কয়েকটি ছবিসহ রাকা লিখেছেন, এইভাবে নির্যাতন করেছে শাহীনের পরিবার ও তার বৌ। শাহীনকে কয়েকদিন মোবাইলে পাইনি, খুঁজতে গিয়েছিলাম তাই ওরা মেরে আমার এই হাল করেছে। শাহীনের বড় মেয়ে আমাকে বটি দিয়ে মারতে এসেছিল।
রাকার ফেসবুক পোস্ট থেকে জানা যায় শাহীন নামের ওই ব্যক্তির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যান। শাহীন তার অশান্তির কারণে পরিবার থেকে সরে আসবেন এমন শর্তেই নাকি রাকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গতকাল রাতে ফেসবুকে রাকা বিস্তারিত লিখেছেন।
রাকা ফেসবুকে লিখেছেন, আমার আব্বু নেই, তাই আমি পুলিশের কাছে না গিয়ে ফেসবুকেই আপনাদের জানিয়ে দিলাম। ভালোবেসে এই প্রতিদান পেলাম সত্যি আজ যা হয়েছে শাহীনের প্ল্যানিং-এ হয়েছে। আমাকে সিড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে অর্ধেক গিয়ে আটকে না গেলে আমি মারা যেতাম হয়তো।
ফেসবুকের সেই পোষ্টে রাকা আরো লিখেন, শাহীন এক বছর আগে আমার পেছনে ঘুরে ঘুরে বিয়ে করার প্রমিজ করে আমাকে কনভিন্স করেছে। নিজের বৌ-মেয়ে সম্পর্কে অনেক বাজে কথা বলেছে। বলেছে সে সুখী নয়, মায়া হয়েছিল তাই ভালোবেসেছিলাম এটাই আমার অপরাধ?
ফেসবুক পোষ্টে রাকা বিশ্বাস শাহীন নামের ওই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত লিখেননি।
এদিকে বিষয়টি নিয়ে রাকার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button