বিশ্বকাপ : দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখী

শেষ হলো রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। ৩২টি দল থেকে নিয়মানুযায়ী অর্ধেক অর্থাৎ ১৬টি দল পেল দ্বিতীয় রাউন্ডের টিকিট। আর বাকি ১৬ দলের বিশ্বকাপ শেষ। দ্বিতীয় রাউন্ডে প্রতিটি দল একটি করে ম্যাচ খেলবে। এখান থেকেই শুরু হবে নকআউট পর্ব। যার মানে হচ্ছে, হারলেই বিদায়।
দ্বিতীয় রাউন্ড থেকে টিকে থাকবে শেষ ৮ দল, মানে কোয়ার্টার ফাইনাল। তারপর শেষ চার, মানে সেমিফাইনাল ও শেষ দুই দল খেলবে ফাইনালে। নকআউট পর্বের প্রথম ধাপ অর্থাৎ শেষ ষোলোর সেই লড়াই শুরু হবে শুরু হবে আগামীকাল ৩০ জুন শনিবার থেকে। প্রথম দিনেই মাঠে নামছেন ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা আর অন্য ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে উরুগুয়ে। ২ জুলাই মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল। ৩০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত শেষ ষোলোর মঞ্চে প্রতিদিন দুটি করে ম্যাচ মাঠে গড়াবে।
দ্বিতীয় রাউন্ডের ফিকশ্চার
৩০ জুন– ফ্রান্স বনাম আর্জেন্টিনা- রাত ৮টা- কাজান
৩০ জুন– উরুগুয়ে বনাম পর্তুগাল- রাত ১২টা- সোচি
১ জুলাই– স্পেন বনাম রাশিয়া- রাত ৮টা- মস্কো
১ জুলাই- ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক- রাত ১২টা- নিঝনি নোভগোরাদ
২ জুলাই– ব্রাজিল বনাম মেক্সিকো- রাত ৮টা- সামারা
২ জুলাই– বেলজিয়াম বনাম জাপান- রাত ১২টা- রোস্তভ
৩ জুলাই–সুইডেন বনাম সুইজারল্যান্ড- রাত ৮টা- সেন্ট পিটার্সবার্গ
৩ জুলাই–কলম্বিয়া বনাম ইংল্যান্ড- রাত ১২টা- মস্কো




