বিনোদন

আইনি নোটিশের মুখে আনুশকা-বিরাট

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে আইনি নোটিশ পাঠালেন আরহান সিং। যাকে গত ১৫জুন মুম্বাইয়ের রাস্তায় ময়লা ফেলাকে কেন্দ্র করে বেশকিছু কথা শুনিয়েছিলেন আনুশকা।
নিজের বিলাস বহুল গাড়ি থেকে রাস্তায় ময়লা ফেলছিলেন আরহান। আর সেটি চলন্ত গাড়ি থেকে দেখতে পেয়ে আরহানকে সচেতন করেছিলেন এই অভিনেত্রী। ওই সময় আনুশকার এই কর্মকাণ্ড মোবাইলে ভিডিও করে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরাট। আর সেই সঙ্গে আরহানকে উদ্দেশ্য করে বিরাট টুইটে লিখেছিলেন, ‘বিলাসবহুল গাড়িতে ঘুরেও যাদের এই মানসিকতা তারা নাকি পরিচ্ছন্ন রাখবে দেশ’! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বিরাটের সেই পোস্ট।
আর তারই প্রেক্ষিতে আরহান টুইটে লিখেছিলেন, ‘গাড়িতে যাওয়ার সময় ছোট্ট একটি প্লাস্টিকের টুকরো রাস্তায় ফেলেছিলাম। সঙ্গে সঙ্গে আনুশকা গাড়ির কাচ নামিয়ে চিৎকার শুরু করেন, ঠিক মনে হচ্ছিল যেন রাস্তার ধারে দাড়িয়ে চিৎকার করে যারা তাদের মত। নিজের ভুল স্বীকার করে নেওয়ার পরেও থামেননি আনুশকা। তাঁর মত তারকার মুখে এ ধরনের ভাষা মানায় না। পরিচ্ছন্নতার পাশাপাশি বচনের সহবত জানাও জরুরি, আনুশকা সেটা জানেন না’। আরহান আরোও বলেন, ‘বিরাট সেটি ক্যামেরা বন্দী করেছেন কেবল মাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য’।
আর তাইতো রাস্তায় তাঁর সঙ্গে খারাপ আচরণ এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টুইটারে সেই ভিডিও পোস্ট করে তাঁকে সামাজিকভাবে হেয় করার প্রতিবাদে এই তারকা দম্পতিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। তবে সেই নোটিশে কী লেখা হয়েছে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে চাননি আরহান। শুধু বলেছেন, ‘‌আমার আইনজীবী বিরাট এবং আনুশকাকে আইনি নোটিস পাঠিয়েছে। এখন তাদের জবাবের অপেক্ষায় রয়েছি।’‌‌‌

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button