নাশকতা রুখে দিলো ইরান : বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার

নিজদেশে বড়সড় নাশকতা রুখে দিলো ইরান। তেহরানের নিরাপত্তা বাহিনী আরো ২৭ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। দেশের ভেতরে বড়সড় নাশকতা চালানোর আগেই হাতেনাতে ধরা পড়ে যায় সন্ত্রাসীরা।
ইরানের গোয়েন্দারা জানিয়েছেন, সন্ত্রাসীরা দেশের ভেতরে নিরাপত্তাহীনতা সৃষ্টি ও রাজধানী তেহরানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। সন্ত্রাসীরা কুদস দিবসের মিছিলেও হামলার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের চিহ্নিত ও গ্রেফতার করতে সক্ষম হয়।
গোয়েন্দাদের দেওয়া এক বিবৃতিতে আরো বলা হয়েছে, সন্ত্রাসীরা বেশকিছু লোকের ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। এবং তাদেরকে হত্যা ও প্রতিশোধের হুমকি দিয়ে আসছিল। কিন্তু পুলিশ ও গোয়েন্দা সংস্থার ধারাবাহিক অভিযানে তাদের সবাইকে আটক করা সম্ভব হয়েছে।
সন্ত্রাসী দমন অভিযানে জঙ্গিদের কাছ থেকে কালাশনিকভ রাইফেল, গ্রেনেড, বোমা, পিস্তল এবং বিস্ফোরক দ্রব্যসহ বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে।



