খেলা
রোনালদোর নেতৃত্বে রাশিয়ায় পর্তুগাল

বিশ্বকাপের আর মাত্র পাঁচদিন বাকি। একে একে তরী ভেড়াচ্ছে বিশ্বসেরা দলগুলো। এরই ধারাবাহিকতায় রাশিয়া পাড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল। শনিবার রাশিয়ার পৌঁছেছে তারা।
১৫ জুন স্পেনের বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু হবে রোনালদোদের। রোনালদোদের মতো স্পেনের টিমও রাশিয়া পৌঁছেছে।
পর্তুগাল সপ্তমবারের মতো ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চলেছে। অন্যদিকে চতুর্থবারের জন্য বিশ্বকাপ খেলতে নামছে সিআর সেভেন। সম্ভবত এই বিশ্বকাপই ৩৩ বছর বয়সী পর্তুগাল ফরোয়ার্ডের শেষ বিশ্বকাপ।




